ইউক্রেনজুড়ে ফের ক্ষেপণাস্ত্র হামলা
জার্মানি ও যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেওয়ার পর দিন বৃহস্পতিবার সকালে (২৬ জানুয়ারি) ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এদিকে প্রতিশ্রুত ট্যাঙ্ক দ্রুত পাঠাতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্যাঙ্কের পর কিয়েভ এবার পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান চাইছে। তবে জার্মানি সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ....
